শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে ইফতারে পান করুন কমলার শরবত, থাকুন সতেজ

পবিত্র মাহে রমজানে সারাদিন উপোস থাকার পর ইফতারে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখার সহজ উপায় হলো এক গ্লাস কমলার শরবত। 

তাজা কমলার রসের ঝাঁজালো স্বাদ আর হালকা মিষ্টতা মিলিয়ে তৈরি এক শরবত আপনার মনকে প্রশান্তি এনে দেয়। খুব অল্প সময়ে সতেজ ও সুস্বাদু কমলার শরবত বানানো যায়। অল্প সময়ে ইফতারের শেষ মুহূর্তে সহজেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু এ শরবত।

তবে অধিক সতেজ স্বাদের জন্য সরাসরি রস বের করে পান করাই ভালো। আর যারা ওজন কমাতে চান, তারা চিনি এড়িয়ে শুধু আঁশসহ জুস পান করতে পারেন।

উপকরণ-

১। কমলা পাঁচটি

২। চিনি স্বাদমতো

৩। পানি পরিমাণমতো

প্রণালী-

কমলাগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে বা জুসারের সাহায্যে রস বের করে নিন। এরপর লক্ষ্য রাখুন যেন কমলার বীজ রসের সঙ্গে মিশে না যায়। কারণ এতে শরবত তিতা হতে পারে।

এবার একটি বড় পাত্রে কমলার রস, চিনি, লবণ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। চিনি পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়তে থাকুন। এরপর মিশ্রণটিতে পরিমাণমতো ঠান্ডা পানি যোগ দিন।  এরপর গ্লাসে ঢেলে উপরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। সাজানোর জন্য পুদিনাপাতা কিংবা কমলার স্লাইস ব্যবহার করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়