শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৮:৫১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুল ঝরার সমস্যা? জেনে নিন প্রমাণিত ঘরোয়া সমাধান

চুলপড়া নিত্য ঘটনা। কমবেশি সবারই চুল পড়ে যায়। দিন দিন এ সমস্যা বেড়েই চলেছে। বিশেষ করে মাথার সামনের দিকে চুল ঝরছে সবচেয়ে বেশি। এতে টাকপড়ার লক্ষণ দেখা দিচ্ছে। নারী হোক কিংবা পুরুষ— চুলপড়ার সমস্যা নিয়ে দুশ্চিন্তা কমবেশি সবারই। 

প্রতিদিন কমপক্ষে ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু কোনো কারণে যদি চুল ঝরেপড়ার মাত্রা এর চেয়ে বেশি হয়, তখনই তা চিন্তার বড় কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময়েই দেখা যায়, নামি ব্র্যান্ডের তেল কিংবা শ্যাম্পু ব্যবহার করেও কাজ হচ্ছে না। তখনই সমস্যা। 

এ বিষয়ে জার্নাল অব কসমেটিক ডার্মাটোলজিতে প্রকাশিত এক গবেষণায় জানা গেছে, ক্যাস্টর অয়েলে ওমেগা৩ এবং ওমেগা৬ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুল ও মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে পারে। এই তেলে থাকা রাইসিনোলেয়িক অ্যাসিড চুল নরম ও মসৃণ রাখতে সাহায্য করবে। আর চুলপড়াও বন্ধ করবে। 

তবে এ তেল মাখতে হবে বিশেষ পদ্ধতিতে। ১ থেকে ২ চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে ১ চামচ নারিকেল তেল ও ১ চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধীরে ধীরে চুলে ও মাথার ত্বকে মালিশ করতে থাকুন। এরপর ৩০ মিনিটের মতো অপেক্ষা করে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

আপনি বাজারে গেলেই দেখতে পাবেন, রোজমেরি এসেনশিয়াল অয়েল। এটি কিনে ব্যবহার করুন। এই তেলের ৫ থেকে ১০ ফোঁটা নিয়ে অন্য কোনো তেলের সঙ্গে মিশিয়ে মাথায় দিন। সবচেয়ে ভালো হয়, যদি নারিকেল তেল বা অলিভ অয়েলে সঙ্গে রোজমেরি মিশিয়ে মাথায় মালিশ করতে পারেন, তবে খুবই ভালো। এই তেল প্রতিদিন মাথার তালু ও চুলে মালিশ করুন কমপক্ষে ১০ মিনিট। এরপর আধাঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

গবেষণায় আরও জানা গেছে, চুল গোজাতে আমলকীর ব্যবহারের কথা। আমলকীতে রয়েছে কোলাজেন। কারণ আমলকীতে আছে ভিটামিন 'ই', যা চুলে পুষ্টি জোগায়। মাথার ত্বকের আর্দ্রতাও বজায় রাখতে সাহায্য করে। খুশকির সমস্যা থেকে রেহাই পেতে তাই আমলকীতে ভরসা রাখাই যায়। আর আমলকী ছোট ছোট টুকরো করে কেটে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা আঁচে গরম করে নিন। নিয়মিত এই তেল মাথায় মাখলে চুল পুষ্টি পাবে। চুল ঝরার সমস্যা দূর হবে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়