শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরআন: মুমিনের জন্য উপদেশ ও পথনির্দেশের ভাণ্ডার

মহান আল্লাহ ইরশাদ করেন, 

لَقَدۡ اَنۡزَلۡنَاۤ اِلَیۡكُمۡ كِتٰبًا فِیۡهِ ذِكۡرُكُمۡ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۱۰﴾ وَ كَمۡ قَصَمۡنَا مِنۡ قَرۡیَۃٍ كَانَتۡ ظَالِمَۃً وَّ اَنۡشَاۡنَا بَعۡدَهَا قَوۡمًا اٰخَرِیۡنَ 

সরল অনুবাদ : 

নিশ্চয় আমি তোমাদের প্রতি এক কিতাব নাজিল করেছি, যাতে তোমাদের জন্য রয়েছে উপদেশ, তবু কি তোমরা বুঝবে না? আর আমি কত জনবসতি ধ্বংস করে দিয়েছি যারা ছিল জালিম এবং তাদের পর অন্য জাতি সৃষ্টি করেছি। (সুরা : আম্বিয়া, আয়াত : ১০-১১)

সংক্ষিপ্ত ব্যাখ্যা : 

কিতাব অর্থ কোরআন এবং জিকির অর্থ সম্মান, শ্রেষ্ঠত্ব, সুখ্যাতি, আলোচনা ও বর্ণনা। আয়াতের অর্থ হচ্ছে, এই কোরআন তোমাদের জন্য সম্মান, প্রতিপত্তি ও স্থায়ী সুখ্যাতির উৎস। যদি তোমরা এর উপর ঈমান আন এবং এটা অনুসারে আমল কর।

আর এসব সম্মান, শ্রেষ্ঠত্ব ও সুখ্যাতির বস্তব উদাহরণ হলেন সাহাবোয়ে কিরাম। তারা কোরআনের উপর পরিপূর্ণভাবে ঈমান এনেছিলেন এবং আমল করেছিলেন বলেই পৃথিবীর বুকে আজও তাদের এত সম্মান ও শ্রেষ্ঠত্ব । (তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জাকারিয়া)  
قصم এর অর্থ ভেঙে চূর্ণ-বিচূর্ণ করা। আর كَم (কত) আধিক্য বর্ণনার জন্য ব্যবহূত হয়েছে।

অর্থাৎ কত বসতি আমি ধ্বংস করেছি, চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছি। যেমন অন্য আয়াতে আল্লাহ বলেন, নুহের পর আমি কত (মানব) বসতি ধ্বংস করেছি। (সুরা : বানি ইসরাঈল, আয়াত : ১৭) (তাফসিরে আহসানুল বায়ান)

শিক্ষা ও বিধান 

১. কোরআন মানুষের জন্য এক পূর্ণাঙ্গ জীবনবিধান । মুমিনের পরম পাথেয়। তাই কোরআন শুধু পড়া যথেষ্ট নয়, বোঝা, আমল করা ও জীবন গড়া উচিত।

২. জুলুমের পরিণাম ভয়াবহ। অন্যায়, অত্যাচার (জুলুম) কখনো স্থায়ী হয় না। কেননা জালিমের শেষ পরিণাম ধ্বংস।

৩. আল্লাহ যেমন ক্ষমা করতে ভালোবসেন তেমনি তিনি পাপের সীমা ছাড়িয়ে গেলে শাস্তি দিতেও কুণ্ঠাবোধ করেন না। তাই আল্লাহর শাস্তি থেকে সতর্ক থাকা উচিত।

৪. পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। বরং আল্লাহ চাইলে অন্যদের দ্বারা জায়গা পূরণ করেন। তাই বেশি বেশি আল্লাহর আনুগত্য করা জরুরি।

৫. এই আয়াত অতীতের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। যাতে মানুষ ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের সংশোধন করতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়