শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ১২:২৪ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল

মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের দেশগুলোতে শুক্রবার (২০ মার্চ) ঈদ হওয়ার সম্ভাবনা থাকলেও, বাংলাদেশে এটি সাধারণত এক দিন পরে উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি।

শেষ হয়ে আসছে পবিত্র রমজান মাস, পুরো মুসলিম উম্মাহ ব্যস্ত ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিয়ে। সবার মাঝে ঈদের চাঁদ দেখার অধীর আগ্রহ। 

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে বৈঠক করবে। সেইদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কমিটি চাঁদ দেখা গেলে ঈদ শুক্রবার (২০ মার্চ) হবে, চাঁদ না দেখা গেলে রমজান ৩০ দিন পূর্ণ হয়ে শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার (১৮ মার্চ ) বৈঠক করবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হিজরি শাওয়াল মাসের শুরু ও ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

এবারের রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেছেন, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না, তাই বাংলাদেশে শুক্রবার (২০ মার্চ) শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা প্রবল।

ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী প্রতি মাস ২৯ বা ৩০ দিনের হয়, যার ভিত্তি চাঁদের অবস্থানের ওপর নির্ভর করে। ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ঈদ প্রায় ১০ দিন করে এগিয়ে আসে।

সুতরাং, বাংলাদেশে চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখার ওপর নির্ভর করবে, তবে চলমান আভাস অনুযায়ী ঈদুল ফিতর হতে পারে ২০ বা ২১ মার্চ। সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়