শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর সময় ফেরেশতারা যাদের সান্ত্বনা দেবেন

মৃত্যু এমন এক বাস্তবতা, যা কেউ এড়াতে পারবে না। তবে একজন মানুষের মৃত্যু কেমন হবে, তা নির্ভর করে তার জীবনযাত্রার ওপর। ইসলাম অনুযায়ী, বিশ্বাসীদের মৃত্যু হবে শান্তিপূর্ণ, আর পাপীদের জন্য তা হবে কষ্টদায়ক।

বিশ্বাসীদের মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআনে সুসংবাদ দেয়া হয়েছে। যখন একজন প্রকৃত মুমিন মৃত্যুর মুখোমুখি হয়, তখন ফেরেশতারা এসে তাকে সান্ত্বনা দেন। তারা বলেন, ‘ভয় পেয়ো না, দুঃখ করো না।’
 
যারা আল্লাহকে তাদের রব হিসেবে স্বীকার করে এবং সৎপথে অবিচল থাকে, তাদের জন্য ফেরেশতাদের এই বার্তা রয়েছে। মৃত্যুর সময় তারা জানিয়ে দেন, আল্লাহ তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন।

এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ বলেন,
 
إِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْـمَلَآئِكَةُ أَلاَّ تَخَافُوْا، وَلَا تَحْزَنُوْا، وَأَبْشِرُوْ بِالْـجَنَّةِ الَّتِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ، نَحْنُ أَوْلِيَآؤُكُمْ فِيْ الْـحَيَاةِ الدُّنْيَا وَفِيْ الْآخِرَةِ، وَلَكُمْ فِيْهَا مَا تَشْتَهِيْ أَنْفُسُـكُمْ، وَلَكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ، نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِيْمٍ

অর্থ: যারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ’ এবং এরপর (তার ওপর) অবিচল থাকে, তাদের ওপর ফেরেশতারা নেমে আসবে এবং বলবে, ‘ভয় করো না, দুঃখ করো না’ বরং তোমাদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তার সুসংবাদ গ্রহণ করো। দুনিয়াতে আমরাই ছিলাম তোমাদের সহচর এবং আখিরাতেও থাকবো। জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায়, আর তাতে থাকবে যা তোমরা চাইবে। এটি ক্ষমাশীল ও দয়াময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ আপ্যায়ন।’ (সুরা হামিম আস-সাজদাহ ৩০-৩২)
 
এই আয়াতে সুস্পষ্টভাবে বোঝানো হয়েছে যে, যারা সত্যের ওপর অবিচল থাকে, আল্লাহ তাদের জান্নাতের সুসংবাদ দেন এবং ফেরেশতারা তাদের সঙ্গী হয়ে যান।
  
বিশ্বাসীরা জান্নাতে যা চাবে তাই পাবে এবং তাদের সব চাওয়া পূরণ করা হবে। এটি আল্লাহর দয়া ও রহমতের একটি বিশেষ প্রতিফল। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসেবে জীবনযাপন করার তাওফিক দান করুন, আমিন। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়