শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:১৮ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র শবে মেরাজ আজ

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের এক অত্যন্ত মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগি, দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামি ইতিহাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে তাঁর প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর দিদার লাভ করেন। এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়েই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।

মহান আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে ‘বুরাক’ নামক বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্বাকাশে ভ্রমণের সম্মান লাভ করেন মহানবী (সা.)। এই অলৌকিক সফরই ‘মেরাজ’ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা, বেহেশতের বিভিন্ন নদী, ফেরেশতাদের ইবাদতখানা বায়তুল মামুরসহ অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন।

এই মহান ঘটনার কারণেই শবে মেরাজ মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রাত হিসেবে বিবেচিত।

এ রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আজকার, দোয়া ও অন্যান্য ইবাদত-বন্দেগিতে নিজেদের নিয়োজিত রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়