শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৩:০৪ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে দোয়া পড়বেন মনের সাহস ও শক্তি বাড়াতে 

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উম্মতকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। এর মধ্যে একটি দোয়া হলো মানসিক জোর ও সাহস বৃদ্ধির দোয়া। বিশিষ্ট সাহাবি হজরত জারির (রা.)-এর মানসিক অক্ষমতায় নবীজি (স.) তার জন্য দোয়া করেন। দোয়ার পর জারির (রা.) বড় একটি কাজে সক্ষমতার পরিচয় দেন।

দোয়াটি হলো اللهم ثبتني واجعلني هاديا مهديا উচ্চারণ: ‘আল্লাহুম্মা সাব্বিতনি, ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়্যা’। অর্থ: ‘হে আল্লাহ, আপনি আমাকে স্থির রাখুন, এবং আমাকে হেদায়াতপ্রাপ্ত ও হেদায়াতকারী বানিয়ে দিন।’

হজরত জারির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ (স.) (তাকে) বলেছেন, তুমি কি জুল-খালাসাহকে ধ্বংস করে আমাকে চিন্তামুক্ত করবে? সেটি ছিল একটি মূর্তি। লোকেরা এর পূজা করত। সেটিকে বলা হতো ইয়েমেনি কাবা।

আমি বললাম, হে আল্লাহর রাসুল, আমি অশ্বপৃষ্ঠে স্থির থাকতে পারি না। তখন তিনি আমাকে বুকে জোরে একটি থাবা মারলেন এবং দোয়াটি পড়লেন। তখন আমি আমারই গোত্র আহমাসের ৫০জন যোদ্ধাসহ বের হলাম।...তারপর আমি সেই মূর্তিটির কাছে গিয়ে সেটি জ্বালিয়ে ফেললাম।
 
এরপর আমি নবী (স.)-এর কাছে এসে বললাম, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম! আমি জুল-খালাসাহকে জ্বালিয়ে পুড়িয়ে পাঁচড়াযুক্ত উটের মতো করে আপনার কাছে এসেছি। তখন তিনি আহমাস গোত্র ও তার যোদ্ধাদের জন্য দোয়া করলেন। (বুখারি ৬৩৩৩)
 
মনের সাহস বাড়াতে কিছু আমলও রয়েছে। যেমন- আল্লাহর ওপর তাওয়াক্কুল থাকলে সাহস ও আত্মবিশ্বাস বেড়ে যায়। হাসান বসরি (রহ) বলেন, ‘মালিকের ওপর বান্দার তাওয়াক্কুলের অর্থ, আল্লাহই তার নির্ভরতার স্থান—এ কথা সে মনে রাখবে।’ (জামেউল উলুম ওয়াল হিকাম ৪৩৭)। তাওয়াক্কুলের সুফল নিয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট।’ (সুরা তলাক ৩)
 
এছাড়াও মনের ভয় দূর করতে এবং কষ্টকর দায়িত্ব সহজে পালন করতে ‘লা হাউলা ওয়ালা ক্বুয়্যাতা ইল্লা বিল্লাহ’ (অর্থ: কোনো সামর্থ্য-শক্তি নেই আল্লাহ ছাড়া) এবং দুই রাকাত নামাজ পড়ার পর ১০০ বার ইয়া-মুহাইমিনু (হে রক্ষাকর্তা) পড়ার পরামর্শ দেন আলেমরা। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়