শিরোনাম
◈ চট্টগ্রামে ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলীতে নদীতে পড়ে গেল ট্রাক ◈ মগবাজারের বৃদ্ধকে প্রধানমন্ত্রীর ফোন ◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু, তাপমাত্রা পৌঁছাতে পারে ৪১ ডিগ্রিতে ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০২:১২ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্থায়ী ভিসায় সন্তান আনার ক্ষেত্রে ব্রিটেনে নতুন নিয়ম 

রাশিদুল ইসলাম: [২] স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ও কেয়ার ভিসায় আবেদনকারীকে সন্তান আনার ক্ষেত্রে নতুন একটি নীতিমালা ব্রিটেনে আগামী ৫ অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন এই নিয়মে আবেদনকারীকে তার সঙ্গে নিয়ে আসা সন্তানের দেখভাল কে করবেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। বিবিসি/বাংলা ট্রিবিউন

[৩] এই নীতিমালা কার্যকর হলে আবেদনকারী কাজে বা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তার শিশুর দেখভাল কে করবেন, সেই কেয়ার ম্যানেজমেন্টের বিস্তারিত আবেদনে উল্লেখ থাকতে হবে। আবেদনকারী সিঙ্গেল প্যারেন্ট হলে এ দেশে টাকার বিনিময়ে তারা কেয়ারার রাখতে পারবেন, সে বিষয়টি প্রমাণ করতে হবে।

[৪] লন্ডনের চ্যান্সেরি সলিসিটর্সের কর্ণধার ব্যারিস্টার মো. ইকবাল হোসেন মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগে কেয়ার ওয়ার্ক পারমিট ও স্টুডেন্ট ভিসার আবেদনকারীকে সন্তান আনার ক্ষেত্রে সন্তানের সঙ্গে সম্পর্ক ও বয়সের প্রমাণ আবেদনে যুক্ত করতে হতো। কিন্তু আগামী ৫ অক্টোবর থেকে সব ধরনের নন-সেটেলড (অস্থায়ী) ভিসায় সন্তান আনার ক্ষেত্রে সেই সন্তানের দেখভাল ব্যবস্থাপনার বিস্তারিত পরিকল্পনা আবেদনে উল্লেখ করতে হবে।

[৫] তিনি জানান, একজন শিশু যদি শিক্ষার্থী ভিসায় আবেদন করে (১৮ বছরের কম বয়সী), সে ক্ষেত্রেও সমান নিয়ম প্রযোজ্য হবে। সিঙ্গেল মাদার ও ফাদারের ক্ষেত্রে এবং তাদের সন্তান আনার ক্ষেত্রে পেশাদার কেয়ারার দিয়ে সন্তানের দেখভালের সক্ষমতা আছে, সেটি প্রমাণ করতে হবে বলে এপেনডিক্স চিলড্রেন নামের নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

[৬] তিনি আরও বলেন, আবেদনকারীর কোনও স্বজন শিশুটিকে বাবা অথবা মা যখন কাজে বা বিশ্ববিদ্যালয়ে থাকবেন, তখন তিনি শিশুটিকে দেখভাল করবেন। তার ভিসাসহ সব বৈধতা রয়েছে, সেটি প্রমাণ করতে পারলেও একটি বিকল্প পথ হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়