শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০৯ জুন, ২০২৬, ০৮:৩১ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধের ইঙ্গিত পাওয়া গেছে। লেবাননে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা দাবি করেছেন, বিষয়টি নিয়ে ট্রাম্প প্রায় নেতানিয়াহুর সঙ্গে ‘হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন’।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৈরুতের এক শহরতলিতে ইসরায়েলের বিমান হামলা এবং ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘রাজনৈতিক বার্তা’ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত ইসা। তিনি বলেন, ‘আমরা, অর্থাৎ যুক্তরাষ্ট্র, সিদ্ধান্ত নিয়েছি যে এই সংঘাতকে আরও বিস্তৃত হতে দেওয়া হবে না।’

লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ইসা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ‘লেবানন ইস্যুতে ট্রাম্প প্রায় নেতানিয়াহুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন।’

এদিকে গত কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে আবারও ফোনালাপ হয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে নিশ্চিত করেছেন।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফোনালাপে ট্রাম্প ইসরায়েলকে নতুন করে হামলা না চালানোর আহ্বান জানান। তার আশঙ্কা, নতুন হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনাকে ঝুঁকিতে ফেলতে পারে। খবরে বলা হয়, ট্রাম্পের এ প্রস্তাবে নেতানিয়াহু আপত্তি তুললেও শেষ পর্যন্ত আংশিকভাবে সম্মতি দেন।

সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তি হলে সেটি মেনে নিতে হবে ইসরায়েলকে। তবে ইরানকে ‘শক্তিশালী ও অহংকারী’ উল্লেখ করে যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির অভাব নিয়েও তিনি মন্তব্য করেছেন।

গত ৪৮ ঘণ্টা ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে—এমন বার্তা দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র প্রশাসন। তবে বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি এবং সামান্য উসকানিও পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়