শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার খবর পাওয়া গেছে।

রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে আবুধাবির মিডিয়া অফিস জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সীমানার বাইরে লাগা এই আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
তেজস্ক্রিয় নিরাপত্তা স্তরের ওপর এর কোনো প্রভাব পড়েনি বলেও জানানো হয়েছে।
  
আল জাজিরা বলছে, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাত ড্রোন হামলার শিকার হয়ে আসছে। 
 
যুদ্ধের শুরুতে ইরান বলেছিল, তারা ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে কারণ সেখানে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরাইলি স্বার্থ রয়েছে।
 
কিন্তু এই হামলাগুলোর মূল আঘাত সংযুক্ত আরব আমিরাতের ওপরই পড়েছে, যা প্রতিবেশী দেশ দু’টির মধ্যে সম্পর্ককে আরও খারাপ করে তুলেছে।
 
গত সপ্তাহে ফুজাইরাহ বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ‘ধারাবাহিক হামলা’ চালানোর জন্য ইরানকে অভিযুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত। ওই হামলায় তিন ভারতীয় আহত হন এবং ফুজাইরাহ পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনের একটি তেল শোধনাগারে আগুন লাগার খবর পাওয়া যায়। 
  
সংযুক্ত আরব আমিরাত বারবার ইরানি হামলার নিন্দা জানিয়ে আসছে এবং বলেছে, সামরিকভাবে জবাব দেয়াসহ পাল্টা জবাব দেয়ার অধিকার তাদের আছে।
 
সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়