শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল আজহার চাঁদ দেখা গেছে, তারিখ ঘোষণা করলো আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। 

আজ রবিবার (১৭ মে) সকালে আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দিবালোকেই হিজরি ১৪৪৭ সনের এই চাঁদের ছবি ধারণ করা হয়।

চাঁদটি পর্যবেক্ষণের সময় এর বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা এবং সূর্য থেকে দূরত্ব ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি। এই হিসাব অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ইতোমধ্যে জিলহজ মাসের চাঁদ দেখার কার্যক্রম জোরদার হয়েছে। এর মধ্যে তিউনেসিয়া প্রথম দেশ হিসেবে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়েছে। দেশটিতে ২৭ মে ঈদুল আজহা পালিত হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে তুরস্কেও সোমবার থেকে জিলহজ মাস শুরুর কথা জানিয়েছে। দেশটি সাধারণত সরাসরি চাঁদ দেখা হয় না, বরং জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ইসলামি ক্যালেন্ডার নির্ধারণ করে থাকে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিউনিসিয়া ও তুরস্কে শনিবার ছিল জিলকদ মাসের ২৯তম দিন। তবে সৌদি আরবসহ অধিকাংশ ইসলামি দেশে রবিবারকে জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে গণ্য করা হয়েছে।

এ কারণে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদের রবিবার সন্ধ্যায় খালি চোখে অথবা দূরবীনের সাহায্যে জিলহজের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে সাক্ষ্য নিবন্ধনের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।

জিলহজ মাসের সূচনার ওপর নির্ভর করে পবিত্র হজের চূড়ান্ত সময়সূচি এবং বিশ্বব্যাপী মুসলমানদের ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারিত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়