শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ১৪ মে, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াই মাস পর হরমুজ খুলল, চমক দেখাল ইরান

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে আপাতত এই সুবিধা পাচ্ছে শুধুমাত্র চীনের জাহাজগুলো। বুধবার (১৩ মে) রাত থেকে ইরানি নৌবাহিনী একদল চীনা জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারের অনুমতি দিয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান এই প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল। দীর্ঘ উত্তেজনার পর বুধবার সন্ধ্যায় বেইজিংয়ের অনুরোধে এবং একটি নির্দিষ্ট ‘ম্যানেজমেন্ট প্রোটোকল’ বা ট্রানজিট চুক্তির অধীনে জাহাজগুলো যাতায়াতের অনুমতি পায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে তার তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে হরমুজ প্রণালি উন্মুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। চীনের তেলের চাহিদার একটি বড় অংশ এই রুট দিয়ে আসে বলেই বেইজিংয়ের এই বিশেষ অনুরোধ তেহরান রক্ষা করেছে বলে ধারণা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়