শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৩:১৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয়কে অভিনন্দন, রাহুল গান্ধীকে তুলোধুনা করলেন মোদি

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, কেন্দ্র সরকার ভবিষ্যতেও রাজ্যের মানুষের জীবনমান উন্নয়নে তামিলনাড়ুর সঙ্গে কাজ চালিয়ে যাবে।

রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়কে অভিনন্দন জানালেও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন মোদি। দীর্ঘদিনের মিত্র ডিএমকে-কে ছেড়ে যাওয়ার জন্য তিনি কংগ্রেসকে ‘পেছন থেকে ছুরি মারা’ এবং ‘পরজীবী’ দল বলে কটাক্ষ করেন।

মোদি বলেন, এখন তামিলনাড়ুর পরিস্থিতি দেখুন। গত ২৫-৩০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে ডিএমকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বারবার ডিএমকের সঙ্গে জোট কংগ্রেসকে সংকট থেকে উদ্ধার করেছে।

তিনি বলেন, ২০১৪ সালের আগে কংগ্রেস যে ১০ বছর কেন্দ্রের সরকার পরিচালনা করেছে, তা অনেকাংশে ডিএমকের সমর্থনের কারণেই সম্ভব হয়েছিল। অথচ রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই কংগ্রেস সেই ডিএমকেকেই বিশ্বাসঘাতকতা করেছে, যারা সবসময় তাদের উন্নতির জন্য কাজ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার লোভে অন্ধ কংগ্রেস প্রথম সুযোগেই ডিএমকের পেছনে ছুরি মেরেছে। এখন রাজনৈতিকভাবে টিকে থাকতে তারা আবার আরেকটি দলের কাঁধে চড়ে বসেছে।

এনডিটিভি জানিয়েছে, বিজয়ের নতুন ৯ সদস্যের মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয় দেখা গেছে। সেখানে টিভিকের মূল দলের সদস্যরা জায়গা পেয়েছেন। তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রথম সমর্থন দেওয়া রাহুল গান্ধী-র কংগ্রেস থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পাননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়