শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ১২:৪৭ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থমথমে পশ্চিমবঙ্গ দফায় দফায় সংঘর্ষ

ভারতের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে দেশটির গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সময় সোমবার দুপুর নাগাদ রাজ্যের আসানসোল এবং দিনহাটিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

দেশটির নির্বাচন কমিশন রাজ্যে সংঘাত ঠেকাতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ মোতায়েন করে। সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে বলে এনডিটিভি অনলাইন নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে একটি ভোট গণনাকেন্দ্রে সংঘাত শুরু হয়। পুলিশ এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে সংঘাতে কতোজন হতাহত হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ ছাড়া রাজ্যের দুমুরজালা এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন ফুটেজে দেখা যায়, ওই কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানালা ভেঙে গেছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। চেয়ার ভেঙে পড়ে আছে। এ ছাড়া দলটির পতাকা রাস্তায় পড়ে ছিল।

তবে কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়। এর আগে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে একদল ব্যক্তি দুপুরে জয় শ্রীরাম বলে স্লোগান দেয়। এরপরেই নির্বাচন কমিশন মমতার বাসভবনে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়