শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপি প্রার্থীদের জয়ের খবরে ঝালমুড়ি বিতরণ, উচ্ছ্বসিত নেতা-কর্মীরা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা নিয়ে উত্তপ্ত হাওয়া বইছে। এখন পর্যন্ত ভোট গণনার প্রাথমিক প্রবণতায় বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

ভারতীয় সংবাদমাধ্যমের শেষ খবর পাওয়া পর্যন্ত দলটি ১৭০ আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে, ক্রমেই পিছিয়ে পড়ছে মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস।

তৃতীয় রাউন্ড শেষে তৃণলমূল ১১৭ আসনে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে সেই সংখ্যা নেমে এসেছে ১০৩-এ। এছাড়া বাম দল সিপিএম দুটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে।

এরই মধ্যে বিজেপি কার্যালয়ে উৎসবের মেজাজ দেখা গেছে। একদিকে যেমন মিষ্টি রয়েছে, তেমনই ঝালমুড়িতেও মেতেছেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা।

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেদ্র মোদী। 

নিজেই স্যোশাল মিডিয়ায় সেসব ছবি পোস্ট করেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়েছিল তার ছবি ও ভিডিও।

বিরোধীরা অবশ্য তাকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তার জবাবও অবশ্য দিয়েছিলেন মোদী। সোমবার সেই ঝালমুড়িই বিতরণ করা হচ্ছে বিজেপি কার্যালয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়