শিরোনাম
◈ দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে ভারতের উদ্যোগ: স্থবির ৪০টির বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা ◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি অস্বীকার করলো যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালীর জাস্ক দ্বীপের কাছে মার্কিন নৌজাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 

এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, “মার্কিন নৌবাহিনীর কোনও জাহাজে হামলার ঘটনা ঘটেনি।”

এর আগে, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌ-বাহিনীর জাহাজে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এ ঘটনা এমন সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন- সোমবার থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু হবে। মূলত, এই প্রজেক্টের মাধ্যমে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে ‘নির্দেশনা দিয়ে’ নিরাপদে বের করে আনা হবে।

এর আগে, এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালী পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র, তবে এটি কোনও আনুষ্ঠানিক ‘এসকর্ট মিশন’নয়।

সেন্টকম আরও জানায়, এ উদ্যোগে তারা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টিরও বেশি স্থল ও নৌ-ভিত্তিক বিমান এবং প্রায় ১৫ হাজার সেনা সদস্য মোতায়েন করবে।

তবে ইরান এর আগেই সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীতে যেকোনও ধরনের বিদেশি হস্তক্ষেপ উত্তেজনা আরও বাড়াতে পারে। 

এমন সতর্কবার্তার পরই হরমুজে মার্কিন নৌ-বাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করলো ইরান।

এছাড়াও আইআরজিসি হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

প্রকাশিত মানচিত্র অনুযায়ী, নিয়ন্ত্রণাধীন এলাকার পশ্চিম সীমা নির্ধারণ করা হয়েছে ইরানের কেশম দ্বীপ-এর সর্বপশ্চিম প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুয়াইন আমিরাত পর্যন্ত একটি রেখা ধরে।

অন্যদিকে, পূর্ব সীমা নির্ধারণ করা হয়েছে ইরানের মাউন্ট মোবারাক থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাত পর্যন্ত বিস্তৃত একটি রেখা পর্যন্ত।

তবে এই নতুন মানচিত্রে আইআরজিসির দাবিকৃত নিয়ন্ত্রণ কতটা পরিবর্তিত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সূত্র: সিএনএন, আল-জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়