শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৮:৫৬ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ লেবাননে ফের সামরিক অভিযান শুরু করার ঘোষণা ইসরায়েলি বাহিনীর

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ রোববার একটি ‘জরুরি সতর্কতা’ জারি করেছে। যেখানে দক্ষিণ লেবাননের ১১টি শহর ও গ্রামের বাসিন্দাদের তাদের বাড়িঘর ‘ছেড়ে’ যাওয়ার আহ্বান জানিয়েছে।

রবিবার লেবাননের হেজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এমন অভিযোগ এনে ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।

আইডিএফ সতর্ক করে বলেছে যে, হেজবুল্লাহ বাহিনী বা তাদের স্থাপনার কাছাকাছি থাকা যে কেউ ঝুঁকির মধ্যে পড়তে পারে। যে কারণে তাদেরকে বাড়িঘর ছাড়তে বলা হয়েছে।

ইসরায়েল দক্ষিণ লেবানন জুড়ে তার হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি বাহিনী বর্তমানে দেশটির দক্ষিণাঞ্চলের একটি ছোট ভূখণ্ড দখল করে রেখেছে এবং হেজবুল্লাহর অবকাঠামো হিসেবে ব্যবহৃত বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে।

জবাবে, হেজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন ও রকেট হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্ত করেছে। 

সূত্র: বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়