শিরোনাম
◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি

প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ০৩:০৯ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে ইমামকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশে মসজিদের এক ইমামকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

রাজ্যের বেরিল্লিতে গত ২৭ এপ্রিল ঘটেছে এ ঘটনা। প্রথমে পুলিশ ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ইমাম প্রাণ হারিয়েছেন বলে ধারণা করলেও একটি অডিও ক্লিপ থেকে পরে তারা জানতে পারে, ট্রেনে নির্যাতনের পর ফেলে দিয়ে হত্যা করা হয়েছে তাকে।

মাওলানা তৌসিফ রেজা নামে মসজিদের ওই ইমামের পরিবার অডিও ক্লিপটি প্রকাশ করেছে। এটি ফোনে রেকর্ড করা অডিও। এতে তৌসিফকে বলতে শোনা যাচ্ছে, ট্রেনে কিছু লোক তাকে হেনস্তা করছে। রোববার (৩ মে) তৌসিফের পরিবার এ ঘটনায় হত্যা মামলা দায়ের করবে।

তার চাচা বলেন, আমাদের ধারণা, তৌসিফকে ট্রেনের ভেতর নির্যাতন করে বাইরে ফেলে দেওয়া হয়েছে।

অডিওতে শোনা গেছে, তৌসিফ তার স্ত্রী তাবাসসুমকে ফোনে বলছেন তাকে কিছু লোক হেনস্তা করছে এবং তিনি এ ব্যাপারে পুলিশকে জানাবেন।

তাবাসসুমকে এক ভিডিওতে বলতে শোনা গেছে, তার স্বামী তাকে জানায়, কিছু লোক তাকে হেনস্তা করছে। তখন তিনি অন্য যাত্রীদের কাছ থেকে সহায়তা নিতে বলেন। কিন্তু তৌসিফ জানান, চুরির অপবাদ দিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে।

তাবাসসুমের বক্তব্য অনুযায়ী, পুলিশ প্রথমে তাদের জানিয়েছিল, তার স্বামী লাগেজসহ ট্রেন থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়