শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একযোগে ভারতে সবার ফোনে ‘গুরুতর’ সতর্কবার্তা

দেশজুড়ে হঠাৎ করে একযোগে সবার মোবাইল ফোনে বেঝে উঠল অ্যালার্ট সাউন্ড। ‘অত্যন্ত গুরুতর সতর্কবার্তা’ শিরোনামের এই বার্তায় চমকে উঠেছে ভারতের বহু মানুষ। 

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার সকালে দেশটির ‘জরুরি দুর্যোগ সতর্কতা’ ব্যবস্থার পরীক্ষামূলক সম্প্রচার চালু করায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়।

ফোনে দেখা যায় ‘এক্সট্রিমলি সিভিয়ার অ্যালার্ট’ শিরোনামে একটি বার্তা।

যেখানে লেখা ছিল, ‘ভারত সরকার নাগরিকদের জন্য তাৎক্ষণিক দুর্যোগ সতর্কতা সেবা চালুর লক্ষ্যে নিজস্ব প্রযুক্তিতে সেল ব্রডকাস্ট চালু করেছে। সতর্ক নাগরিক, নিরাপদ দেশ।’
আরো বলা হয়, ‘এই বার্তা পাওয়ার পর সাধারণ মানুষের কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। এটি একটি পরীক্ষামূলক বার্তা।

দেশটির টেলিকমিউনিকেশনস বিভাগ থেকে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলছে, এটি জরুরি সতর্কতা ব্যবস্থার পরীক্ষা, যাতে দুর্যোগের সময় দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়া যায়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে ধাপে ধাপে সেল ব্রডকাস্ট (সিবি) সুবিধা চালুর আগে এর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা যাচাই করতে এই পরীক্ষা চালানো হচ্ছে।

পরীক্ষার সময় ইংরেজি, হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় একাধিকবার এমন বার্তা মোবাইলে আসতে পারে বলেও জানায় সরকার।

হিন্দুস্তান টাইমস বলছে, জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এই সতর্কতা ব্যবস্থার ভিত্তিতে তৈরি করে কমন অ্যালার্টিং প্রটোকল (সিএপি)।

এই প্রকল্প বাস্তবায়নে ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। 

এর আগে গত ফেব্রুয়ারিতেও একই ধরনের একটি পরীক্ষামূলক অ্যালার্ট সারা দেশে পাঠানো হয়েছিল। তখন আইফোন ও অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ‘টেস্ট অ্যালার্ট’ শিরোনামে বার্তা ও জোরালো অ্যালার্ট সাউন্ড পেয়েছিলেন। নাগরিকদের এসব পরীক্ষামূলক বার্তা পেলে আতঙ্কিত না হয়ে তা উপেক্ষা করার আহ্বান জানিয়েছে ভারত সরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়