শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০২:২৪ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, তদন্তে রহস্যজনক মোড়

একই পরিবারের চারজনের আকস্মিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরুতে ‘সংক্রমিত তরমুজ’কে দায়ী করে গুজব ছড়ালেও তদন্তে উঠে আসছে ভিন্ন তথ্য। ভারতের মুম্বাইয়ের এ ঘটনায় শুক্রবার (১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জানা গেছে, গত শনিবার রাতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়দের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে মাটন পোলাও পরিবেশন করা হয়। অতিথিরা চলে যাওয়ার পর রাত ১টার দিকে পরিবারের সদস্যরা তরমুজ খান। এর কয়েক ঘণ্টা পর ভোর ৫টার দিকে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে প্রথমে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই চারজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ দোখাডিয়া (৪৫), তার স্ত্রী নাসরিন (৩৫) এবং তাদের দুই কন্যা জয়নাব (১৩) ও আয়েশা (১৬)।

প্রাথমিক ফরেনসিক পরীক্ষায় চিকিৎসকরা জানিয়েছেন, মৃতদের মস্তিষ্ক, হৃদযন্ত্র ও অন্ত্রসহ কিছু অঙ্গ সবুজাভ হয়ে গেছে, যা সাধারণ খাদ্যে বিষক্রিয়ার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

তদন্তে নতুন একটি তথ্য সামনে এসেছে—আবদুল্লাহ দোখাডিয়ার শরীরে মরফিনের উপস্থিতি পাওয়া গেছে। শক্তিশালী এই ব্যথানাশক কীভাবে তার শরীরে এলো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এটি চিকিৎসাজনিত, দুর্ঘটনাজনিত নাকি অন্য কোনো সন্দেহজনক ঘটনার অংশ—সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।

এদিকে রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত তরমুজের সঙ্গে মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি। বৈজ্ঞানিক পরীক্ষার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করেছে এবং ওই রাতে উপস্থিত অতিথিদের জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, অতিথিরা একই খাবার খেলেও কেউ অসুস্থ হননি।

তদন্তকারীরা পরিবারের মানসিক অবস্থা, সম্ভাব্য বিষক্রিয়া বা অন্য কোনো কারণও খতিয়ে দেখছেন। চারজনের ভিসেরা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত এই রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ অনিশ্চিতই রয়ে গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়