শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০২ মে, ২০২৬, ১২:৩৮ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭ বছর বয়সী শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক করেছেন যে শিক্ষিকা!

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। সেখানে এক উচ্চবিদ্যালয়ের এক শিক্ষিকা তার ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এ জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষিকার নাম হিদার ম্যাশবার্ন-স্মিথ (৩৭)। তাকে বুধবার গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে অনলাইন নিউ ইয়র্ক পোস্ট। 

শার্লট কাউন্টি শেরিফ’স অফিস জানায়, গত এক মাসে ওই শিক্ষিকা কমপক্ষে দু’বার ক্যাম্পাসে ওই কিশোর শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্ক করেছেন। এমন তথ্য পাওয়ার পর তদন্ত শুরু হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি তদন্তকারীদের কাছে ‘পূর্ণ স্বীকারোক্তি’ দিয়েছেন। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ আনা হয়েছে, যা তিনি শিক্ষক হওয়ায় প্রথম ডিগ্রির গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। ফ্লোরিডায় যৌন সম্পর্কে সম্মতির বয়স ১৮ বছর।

শার্লট কাউন্টির শেরিফ বিল প্রুমেল বলেন, এই নারী যা করেছেন তা শুধু অবৈধই নয়, এটি শিক্ষার্থী ও সহকর্মীদের জন্য ক্ষতিকর। শিক্ষকরা এমন ব্যক্তি, যাদের ওপর শিক্ষার্থীরা আস্থা রাখে, পরামর্শ ও দিকনির্দেশনা চায়। তিনি আরও বলেন, এই ব্যক্তি সেই আস্থার অপব্যবহার করেছেন এবং যাকে রক্ষা করার দায়িত্ব ছিল, তাকেই শিকার বানিয়েছেন। অভিযুক্ত শিক্ষিকাকে পোর্ট শার্লট হাই স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ম্যাশবার্ন স্মিথকে গ্রেপ্তার করে শার্লট কাউন্টি জেলে নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়