শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলি কারাগারে ভয়াবহ নির্যাতন: ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক

ইসরাইলের কারাগারে দীর্ঘদিন আটক থেকে নির্যাতনের শিকার হয়ে প্রায় ৬০ কেজি ওজন হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আলি সামোউদি। কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই তাকে এক বছর আটক রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মুক্তি পাওয়ার পর তার শারীরিক অবস্থা দেখে অনেকে বিস্মিত হন—আগে সুস্থ-সবল থাকলেও এখন তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন।

পশ্চিম তীরের জেনিন শহরে কর্মরত এই সাংবাদিক স্থানীয়দের কাছে বেশ পরিচিত। গত বছরের ২৯ এপ্রিল সেখান থেকেই তাকে গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।

তাদের অভিযোগ ছিল, তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদকে অর্থ সহায়তা করেছেন, তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মামলা করা হয়নি। এর পরিবর্তে তাকে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন’-এর আওতায় আটক রাখা হয়।

এই পদ্ধতির মাধ্যমে ইসরাইল বহু ফিলিস্তিনিকে অভিযোগ বা বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে বন্দি রাখছে, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত। এমনকি গত বছর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ নিজ দেশের নাগরিকদের ক্ষেত্রে এ পদ্ধতি প্রয়োগ না করার নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে এটি মূলত ফিলিস্তিনি ও আরব ইসরাইলিদের ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সামোদি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। সেখানে তিনি জানান, আগের তুলনায় তার ওজন প্রায় ৬০ কেজি কমে গেছে।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, আটক ফিলিস্তিনিদের অনেক সময় পর্যাপ্ত খাবার ও চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় এবং তাদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়।

সূত্র: টাইমস অব ইসরাইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়