শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোটেলের বাথরুমে নারীদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ, এরপর যা ঘটল

হোটেলের বাথরুমে নারীদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে তোলা হলে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।

ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো’র খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত নারী অতিথিরা অভিযোগ করেন, বাথরুমে থাকা অবস্থায় মোবাইল ফোন দিয়ে তাদের ভিডিও ধারণ করা হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতেই পুলিশ দুই ক্রিকেটারকে আটক করে।

পুলিশ জানায়, প্রাথমিক শুনানির জন্য তাদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত ৫ লাখ শ্রীলঙ্কান রুপিতে তাদের জামিন মঞ্জুর করেন এবং আগামী ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

নারাহেনপিতা থানা পুলিশ বর্তমানে তদন্ত করছে, ধারণকৃত ভিডিওগুলো কোনো অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না।

এদিকে, ঘটনার পরও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএসসি) কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে দেশটির ক্রিকেট প্রশাসনে চলমান অস্থিরতার মধ্যেই ঘটনাটি ঘটেছে।

সরকারের সিদ্ধান্তে সম্প্রতি বোর্ডের আগের নেতৃত্ব অপসারণ করে একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, রোশান মহানামা, সিধাথ ওয়েত্তিমুনি। সাবেক সংসদ সদস্য ইরান বিক্রমারত্নে কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের নৈতিকতা ও শৃঙ্খলা রক্ষা এখন শ্রীলঙ্কান ক্রিকেটের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়