শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাক-আফগান সীমান্তে ভারতের মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত

পাক-আফগান সীমান্তে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, মোহমান্দ জেলায় অনুপ্রবেশের চেষ্টার সময় পরিচালিত অভিযানে ৮ জন সন্ত্রাসী নিহত হয়। আর উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্তে তীব্র গোলাগুলির মধ্যে আরও ৫ জন সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত এসব ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী পাকিস্তানে ঢোকার চেষ্টা করছিল। মোহমান্দের ঘটনায় জড়িত দলটিকে আগেভাগেই শনাক্ত করা হয়, ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

এ ছাড়া আইএসপিআর অভিযোগ করেছে, আফগান তালেবান প্রশাসন কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

আইএসপিআর আফগান তালেবানকে তাদের দায়িত্ব পালন করে এ ধরনের গোষ্ঠীগুলোর জন্য নিরাপদ আশ্রয় বন্ধ করার আহ্বান জানিয়েছে।

নিরাপত্তা বাহিনী দেশের সীমান্ত রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়ে আইএসপিআর আরও বলেছে, এলাকায় ক্লিয়ারেন্স অভিযান চলছে।

‘আজম-ই-ইস্তেহকাম’ নামের এই অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাস পুরোপুরি নির্মূল করা হবে বলেও জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়