শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৭:১২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে মানচিত্র শেয়ার ট্রাম্পের

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা ও হরমুজ প্রণালিতে কয়েক মাস ধরে চলা মার্কিন নৌ অবরোধের মধ্যে এক বিতর্কিত মানচিত্র শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

 বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা ওই মানচিত্রে দেখা যায়, বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘স্ট্রেইট অব ট্রাম্প’ বা ‘ট্রাম্প প্রণালি’। কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন তিনি।

এর আগে গত ২৭ মার্চ এক বক্তব্যে প্রথমবার ‘ট্রাম্প স্ট্রেইট’ শব্দটি ব্যবহার করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সে সময় উপস্থিত লোকজনের হাসির প্রেক্ষিতে ট্রাম্প মন্তব্য করেছিলেন, গণমাধ্যম এটিকে ‘ভুল’ মনে করলেও তিনি খুব কমই ভুল করেন। 

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্যমতে, মধ্যপ্রাচ্যে দুই মাস ধরে চলা সংঘাত নিরসনে ইরানের দেওয়া নতুন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি পুনরায় স্পষ্ট করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করা পর্যন্ত কোনো শান্তি চুক্তি হবে না এবং নৌ-অবরোধ অব্যাহত থাকবে। ইরানের প্রস্তাব ছিল যুদ্ধাবসানের বিনিময়ে প্রণালিটি খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করা, যা ট্রাম্প গ্রহণ করেননি।

এদিকে সংঘাতের অচলাবস্থা কাটাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ওপর একটি ‘স্বল্প ও শক্তিশালী’ হামলার পরিকল্পনা প্রস্তুত করেছে বলেও জানিয়েছে অ্যাক্সিওস। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়