শিরোনাম
◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আঞ্চলিক অস্থিরতার জন্য ‘আমেরিকার পুতুল ঘাঁটিগুলোই’ দায়ী: মুজতবা খামেনি

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে ওই অঞ্চলের নিরাপত্তাহীনতার প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। খবর আল জাজিরার। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পারস্য উপসাগরীয় জাতীয় দিবস উপলক্ষে দেওয়া বার্তায় তিনি এ দাবি করেন। উল্লেখ্য, ১৬২২ সালে হরমুজ প্রণালি থেকে পর্তুগিজ বাহিনীকে বিতাড়িত করার স্মরণে ইরানে প্রতি বছর এই দিনটি পালিত হয়।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এটি প্রমাণিত যে পারস্য উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বিদেশিদের উপস্থিতি এবং তাদের আস্তানা গেড়ে থাকাই এই অঞ্চলের নিরাপত্তাহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ।

তিনি মার্কিন মিত্র দেশগুলোকে সতর্ক করে দিয়ে আরও বলেন, আমেরিকার এই পুতুল ঘাঁটিগুলোর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো শক্তি বা সামর্থ্য নেই। এমতাবস্থায় আমেরিকার ওপর নির্ভরশীল দেশগুলো বা এ অঞ্চলে যারা আমেরিকানদের প্রতি অনুরাগী, তাদের নিরাপত্তা দিতে আমেরিকা কোনো ভূমিকা রাখবে— এমন আশা করা বৃথা।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জন্য ইরান বরাবরই বিদেশি শক্তির হস্তক্ষেপকে দায়ী করে আসছে। খামেনির এই বক্তব্য সেই অবস্থানকেই আরও জোরালো করল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়