শিরোনাম
◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ১২:২৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট

ভারতের কলকাতার পশ্চিমবঙ্গে আজ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বৃষ্টিস্নাত পরিবেশের মধ্যেও ভোটকেন্দ্রগুলোতে উপস্থিতি ছিল লক্ষণীয়। আর সেই দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকে বিভিন্ন বুথ পরিদর্শন করতে গিয়ে তিনি একাধিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হন।

বুধবার (২৯ এপ্রিল) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শুভেন্দু অধিকারী কালীঘাটের ভোটকেন্দ্রে পৌঁছাতেই তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ ‘চোর-চোর’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এর জেরে দ্রুত উত্তেজনার সৃষ্টি হয়। 

স্থানীয় নেত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সমর্থকেরা ‘জয় বাংলা’ ধ্বনি তুলে সামনে এগিয়ে আসেন। এর পাল্টা জবাবে বিজেপি সমর্থকদের পক্ষ থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা যায়। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানে কালীঘাটের জয় হিন্দ ভবন চত্বর মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বহিরাগতদের দিয়ে তার ওপর হামলার চেষ্টা করা হচ্ছে। এরপর তিনি কেন্দ্রীয় বাহিনীকে সহায়তা চান। অন্যদিকে কাজরী বন্দ্যোপাধ্যায় এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন শুভেন্দু।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে। উত্তেজনার মধ্যেই বিক্ষোভকারীদের দিকে দৌড়ে যেতে দেখা যায় শুভেন্দুকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়