শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:২৪ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও)

হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে নৈশভোজের সময় হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির বাঙ্কেট হলে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পকে ঘিরে ফেলেন তার নিরাপত্তা বাহিনী। বাঙ্কেট হলের ভেতরই অনুষ্ঠানটি হচ্ছিল।

কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

হোয়াইট হাউস সাংবাদিক প্রতিনিধি অ্যাসোসিয়েশনের সভাপতি ওইজা জিয়াং জানিয়েছেন, নৈশভোজের অনুষ্ঠানটি আবারও শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকেও ওই নৈশভোজের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছে একটি সূত্র।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে যেসব সাংবাদিক কাজ করেন তাদের নিয়ে প্রতিবছর এ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিক ছাড়াও মিডিয়া অঙ্গনের তারকারাও ছিলেন। গুলির ঘটনার পর তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

নিরাপত্তা বাহিনীর এক সদস্য বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এক বন্দুকধারী হোটেলটিতে এসে গুলি ছোড়ে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সেটি স্পষ্ট করেননি তিনি।

এই ঘটনার পর ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প মার্কিন সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করেছেন।

ট্রাম্প বলেন, ‘তারা দ্রুত এবং সাহসিকতার সাথে কাজ করেছে।’

সূত্র: আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়