শিরোনাম
◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৩:৫২ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া–ইরানের ৪০০ কোটি ডলারের জ্বালানি চুক্তি, নিষেধাজ্ঞা মোকাবিলায় নতুন জোট

জ্বালানি খাতে ৪০০ কোটি ডলার চুক্তি করতে সম্মত হয়েছে রাশিয়া ও ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে বড় জ্বালানি চুক্তির পথে এগোচ্ছে এই দুই দেশ। এ চুক্তির মাধ্যমে ইরানের সাতটি তেলক্ষেত্র যৌথভাবে উন্নয়ন করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তব্য ইরানের জ্বালানিমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানিয়েছেন, রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। যদিও চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি, তবে দুই দেশ দ্রুত এটি সম্পন্ন করার চেষ্টা করছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এদিকে ওপেক ও তার মিত্রদের নিয়ে গঠিত জোটে জ্বালানি উৎপাদন বাড়ানো নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। কিছু দেশ উৎপাদন বাড়াতে চাইলেও, সবাই সেই সিদ্ধান্তে একমত নয়। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছেন এবং ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি জোরদার করেছেন। তার লক্ষ্য হলো ইরানের তেল রপ্তানি শূন্যের কাছাকাছি নামিয়ে আনা।

রাশিয়ার বৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানা গেছে। এর আগে প্রতিষ্ঠানটি ইরানের সঙ্গে গ্যাস সরবরাহ নিয়েও সমঝোতা করেছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের জ্বালানি খাতে সহযোগিতা করে আসছে। এমনকি ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণেও তারা সহায়তা করেছে। ভবিষ্যতে রাশিয়া থেকে ইরানে বড় পরিসরে প্রাকৃতিক গ্যাস সরবরাহের পরিকল্পনাও করছে দেশদুুটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়