শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহাজে টোল নেবে ইরান, তবে ‘বন্ধু’ রাষ্ট্র পাবে ছাড়

হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে রাশিয়াসহ ‘বন্ধু’ রাষ্ট্রগুলোর জাহাজ থেকে ইরান টোল আদায় করবে না। মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে একটি রুশ সংবাদ সংস্থা। 

রিয়া নভোস্তি নামের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, ‘আমরা কিছু দেশকে ব্যতিক্রমী সুবিধা দিয়েছি। ভবিষ্যতে কী হবে জানি না।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বন্ধু দেশগুলোর জন্য এই ব্যতিক্রম সুবিধা কার্যকরের চেষ্টা করছে। যেমন-রাশিয়ার জন্য।’

যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপের কথা বলে আসছে ইরানি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবেই প্রথমবারের মতো টোল আদায়-সংক্রান্ত তথ্য দিয়েছেন। আধাসরকারি গণমাধ্যম তাসনিম নিউজকে তিনি জানিয়েছেন, প্রণালি দিয়ে চলা জাহাজের ওপর টোল বা রাজস্ব আরোপের পর প্রথম সংগৃহীত অর্থ কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে। তবে জাহাজপ্রতি কত করে টোল আদায় হয়েছে এবং সংগৃহীত অর্থের পরিমাণ কত, হাজি বাবেই তা উল্লেখ করেননি।

হরমুজ প্রণালি ও উপসাগরে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনার মধ্যে ইরানের রাষ্ট্রদূত বন্ধুপ্রতিম রাষ্ট্রকে টোল মওকুফের কথা জানালেন। তবে তেল ও জ্বালানিবাহী জাহাজ ঘিরে শুরু হওয়া উত্তেজনা কবে প্রশমন হবে সে বিষয়ে এখনো ইঙ্গিত পাওয়া যায়নি। 

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, নৌ অবরোধ যতদিন চলবে, ততদিন তারা আলোচনায় বসবে না, হরমুজও খুলে দেবে না। প্রণালিটিতে জাহাজ চলাচলে বড় শঙ্কার জায়গা হলো ইরানের স্থাপন করা মাইন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মাইন বসাতে দেখলেই সরাসরি গুলি করতে তিনি নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

গত বুধবার হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে গুলি করে দুটিকে জব্দ করে ইরান। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ভারত মহাসাগরে পতাকাবিহীন ও মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত ‘এমটি ম্যাজেস্টিক এক্স’ নামের জাহাজ জব্দ করে নৌবাহিনী। এতে ইরান থেকে তেল পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে পেন্টাগন। গত মঙ্গলবারও মার্কিন নৌবাহিনী ভারত মহাসাগরে পতাকাবিহীন ‘এমটি তিফানি’ নামের জাহাজ আটক করেছিল। 

জাহাজ চলাচল ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী এশিয়ার জলসীমায় অন্তত তিনটি ইরানি পতাকাবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে। পরে সেগুলোর গতিপথ পরিবর্তন করতে বাধ্য করে। জাহাজগুলো ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থানে ছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়