শিরোনাম
◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০১:০৬ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে ঐতিহাসিক বিল পাস: ধূমপানে কঠোর নিষেধাজ্ঞার পথে দেশটি

যুক্তরাজ্যের সংসদে পাস হলো ঐতিহাসিক তামাক ও ভেপ বিল। এই আইনে ১৭ বছর বা তার কম বয়সীদের জন্য সারাজীবনের জন্য সিগারেট কেনা নিষিদ্ধ করা হয়েছে। কমন্স ও লর্ডস; দুই কক্ষই এই আইনের চূড়ান্ত খসড়ায় একমত হয়েছে।

এই আইন অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারির পরে জন্ম নেওয়া কাউকে তামাক বিক্রি করা বেআইনি হবে। লক্ষ্য হলো একটি সিগারেটমুক্ত প্রজন্ম তৈরি করা। রাজকীয় অনুমোদন পেলে মন্ত্রীরা তামাক, ভেপিং ও নিকোটিন পণ্যের স্বাদ ও প্যাকেজিং নিয়ন্ত্রণের নতুন ক্ষমতা পাবেন।

ধূমপান যুক্তরাজ্যে প্রতিরোধযোগ্য মৃত্যু, পঙ্গুত্ব ও অসুস্থতার অন্যতম প্রধান কারণ। এই স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সরকারের নেওয়া একাধিক পদক্ষেপের অংশ এই আইন।

এর ফলে শিশু বহনকারী গাড়িতে, খেলার মাঠে, স্কুলের বাইরে এবং হাসপাতালে ভেপিং নিষিদ্ধ হবে। তবে ধূমপান ছাড়তে চান এমন মানুষদের কথা বিবেচনা করে হাসপাতালের বাইরে ভেপিং করার সুযোগ রাখা হয়েছে। পাব গার্ডেন, সমুদ্র সৈকত ও ব্যক্তিগত বাইরের জায়গাগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না। নিজের বাড়িতে ধূমপান ও ভেপিং করা যাবে আগের মতোই।

স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী ওয়েস স্ট্রিটিং এটিকে জাতির স্বাস্থ্যের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘চিকিৎসার চেয়ে প্রতিরোধ ভালো, এই সংস্কার জীবন বাঁচাবে, এনএইচএসের চাপ কমাবে এবং একটি স্বাস্থ্যকর ব্রিটেন গড়বে।’

স্বাস্থ্যমন্ত্রী ব্যারনেস মেরন লর্ডসে বলেছেন, ‘এটি আসলে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় জনস্বাস্থ্য হস্তক্ষেপ। আমি সকল সম্মানিত লর্ডদের আশ্বস্ত করতে পারি, এটি জীবন বাঁচাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়