শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধের মধ্যেও ইরানের তেল বিক্রি অব্যাহত, নিষেধাজ্ঞা ও অবরোধ উপেক্ষা করে বাজারে সক্রিয়তা

যুদ্ধের মধ্যেও মার্চ-এপ্রিল মাসে সন্তোষজনক তেল বিক্রি করেছে ইরান। ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে পাকনেজাদ সাক্ষাৎকার দেন। তাতে তিনি দাবি করেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তার দেশ সন্তোষজনক হারে জ্বালানি তেল বিক্রি করেছে। অর্জিত আয়ের একটি অংশ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত তেল শিল্প পুনর্গঠনে ব্যবহার করা উচিত।

গত মাসে তেলমন্ত্রী জানিয়েছিলেন, বর্তমানে ইরানি অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রয়মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজ অবরোধ শুরু করেছে। সোমবার (১৩ এপ্রিল) থেকে তা কার্যকর করেছে মার্কিন নৌবাহিনী। কিন্তু নিষেধাজ্ঞায় থাকার পরও অবরোধ পাত্তা দেয়নি একটি চীনের ট্যাংকার জাহাজ। সেটি হরমুজ প্রণালি পার হয়ে অবরোধের সীমায় থাকা সমুদ্রপথও অতিক্রম করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, জাহাজটির নাম ‘রিচ স্টারি’। হরমুজ প্রণালির অবরোধ শুরু হওয়ার পর এ প্রথম উপসাগরীয় এলাকা থেকে কোনো ট্যাংকার বের হয়ে গেল।

জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’ জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল। মাঝারি আকারের জাহাজটি সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়