শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন সতর্কবার্তা দিলেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি যেকোনও মুহূর্তে শেষ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকের শুরুতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি ‘যেকোনও সময় বদলে যেতে পারে’। হিব্রু সংবাদমাধ্যমগুলোর বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু জানান, পাকিস্তান থেকে ইরানের সঙ্গে আলোচনা শেষে ফেরার পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেন, আলোচনা শুরুর শর্তাবলী ইরান চরমভাবে লঙ্ঘন করেছে, যা মার্কিনিরা সহ্য করতে পারছে না। চুক্তি ছিল যে তারা হামলা বন্ধ করবে এবং ইরান অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু তারা তা করেনি। মার্কিনিরা এটি মেনে নিতে পারছে না।


ইসরায়েলি প্রধানমন্ত্রীর মতে, জেডি ভ্যান্স তাকে জানিয়েছেন যে মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য হলো ইরান থেকে সব ধরনের সমৃদ্ধ করা পরমাণু সামগ্রী সরিয়ে ফেলা। আগামী কয়েক বছর, এমনকি কয়েক দশকেও যেন ইরানের ভেতরে কোনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না ঘটে, তা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। নেতানিয়াহু বলেন, ‘এটিই তাদের প্রধান লক্ষ্য এবং অবশ্যই এটি আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ।’

ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, এ বিষয়ে উভয় পক্ষ ‘নিরবচ্ছিন্ন সমন্বয়ের’ মধ্যে রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের খবর উড়িয়ে দিয়ে নেতানিয়াহু বলেন, আমাদের মধ্যে ফাটল ধরার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বরং এর ঠিক উল্টোটিই সত্য। প্রেসিডেন্ট এবং তার দলের সঙ্গে আমাদের প্রতিদিন যে আলোচনা হচ্ছে, তা এর প্রমাণ।

তিনি আরও দাবি করেন, বর্তমানে দুই দেশের মধ্যে সমন্বয় যে পর্যায়ে পৌঁছেছে, তা ইসরায়েল কিংবা ইহুদি জনগণের ইতিহাসে এর আগে কখনও ছিল না। মূলত হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের অস্বীকৃতি এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে জটিলতার কারণেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুনরায় যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়