শিরোনাম
◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০১:০২ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

ইরান ও তার মিত্র শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। 

একইসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তার নেতৃত্বে ইসরায়েল ইরানের ‘সন্ত্রাসী শাসন’ ও তাদের প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

নেতানিয়াহু তার পোস্টে এরদোয়ানের বিরুদ্ধে ইরানকে ‘সহযোগিতা’ করার এবং কুর্দি নাগরিকদের ওপর ‘গণহত্যা’ চালানোর অভিযোগ আনেন। 

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এই ইসরায়েলি নেতার এমন মন্তব্য বর্তমানে মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা এবং একটি যুদ্ধবিরতির আবহ বজায় থাকার মধ্যেই নেতানিয়াহু এই কঠোর অবস্থান নিলেন, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়