শিরোনাম
◈ ৯৪ মিনিটে গোল, সুইসদের বিপক্ষে কাতারের অবিশ্বাস্য ড্র ◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ২০৩

যুদ্ধবিরতি না মেনে লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী বৈরুতসহ লেবাননের অন্যান্য এলাকায় ইসরায়েলের বিমান হামলায় ধ্বংস হয়ে যায় বহু আবাসিক ভবন। এ ছাড়া বিভিন্ন স্থাপনা ও সড়কেও হামলা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এসব হামলায় বুধবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জন। আহত হয়েছেন অন্তত ১ হাজার জন। অপর এক সূত্রের হিসাবে নিহতের সংখ্যাটি ২০৩ জন।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানান, বুধবার লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনে শহীদের সংখ্যা ২০৩ এবং আহতের সংখ্যা ১ হাজারের বেশি। এর আগের দিন ইসরায়েলি হামলায় ১৮২ জন নিহত হয়েছেন। আহত ৮৯০ জন।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক চুক্তি যুদ্ধের সমাপ্তি নয়; বরং এটি ভবিষ্যৎ পদক্ষেপের প্রস্তুতির অংশ মাত্র।

চুক্তি ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইসরায়েল বড় ধরনের সাফল্য অর্জন করেছে এবং বর্তমানে ইরান আগের চেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। আর ইরানের দুর্বলতা থেকে ইসরায়েলের শক্তি এসেছে।

নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রমে বড় ধাক্কা দিয়েছে এবং বিভিন্ন পারমাণবিক স্থাপনা ও কারখানায় হামলা চালিয়েছে। পাশাপাশি, দেশটির আর্থিক নেটওয়ার্ক, ইস্পাত ও অস্ত্র কারখানাও লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি আরও বলেন, এসব সামরিক অভিযানে ইরানের নৌ ও বিমান সক্ষমতার কিছু অংশ ধ্বংস করা হয়েছে এবং হিজবুল্লাহর ওপরও বড় আঘাত হানা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়