শিরোনাম
◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৮:১০ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ দফা দাবিতে কী কী শর্ত দিয়েছে ইরান?

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি মানে যুদ্ধ পুরোপুরি শেষ নয়। ইরানের ১০ দফা পরিকল্পনার বিস্তারিত বিষয়গুলো আলোচনায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে বলে দেশটি স্পষ্ট করে দিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি ১০ দফা পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে।

প্রথম দফায় ইরান চাইছে, যুক্তরাষ্ট্র নিশ্চিত করুক যে ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো হবে না। দ্বিতীয় দফায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতেই রাখতে হবে। তৃতীয় দফায় ইরানের পরমাণু সমৃদ্ধকরণের অধিকার মেনে নিতে হবে।

চতুর্থ ও পঞ্চম দফায় ইরানের ওপর আরোপিত সব প্রাথমিক ও দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করা হয়েছে। ষষ্ঠ দফায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরানবিরোধী সব প্রস্তাব বাতিল করতে হবে। সপ্তম দফায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গভর্নর বোর্ডের ইরানবিরোধী সব প্রস্তাবও বাতিল করার দাবি তোলা হয়েছে।

অষ্টম দফায় যুদ্ধে ইরানের যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। নবম দফায় এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধ বাহিনী সরিয়ে নিতে হবে। দশম ও শেষ দফায় লেবাননসহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করতে হবে।

সূত্র- জিনহুয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়