শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বলপ্রয়োগ করে হরমুজ চালু করা বাস্তবসম্মত নয়: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, বলপ্রয়োগ করে হরমুজ প্রণালী পুনরায় চালু করা বাস্তবসম্মত নয়।

তিনি বলেন, ট্রাম্প প্রতিদিন তার অবস্থান নিয়ে সন্দেহ তৈরি করে ন্যাটো জোটকে দুর্বল করে দিচ্ছেন।

গতকাল বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রকে জোট থেকে বের করে নেওয়ার হুমকি দেন। হরমুজ প্রণালী জোর করে নিরাপদ করার তার দাবিতে সাড়া না দেওয়ায় তিনি বিশেষভাবে ন্যাটো জোটের সমালোচনা করেন, যা ইউরোপীয় নেতাদের বিরক্তির কারণ হয়েছে।

ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তোলা ন্যাটোর মূল ভিত্তিকেই ক্ষতিগ্রস্ত করে।

দক্ষিণ কোরিয়ার সিউল সফরে তিনি বলেন, ‘এ ধরনের জোটের ভিত্তি হলো পারস্পরিক আস্থা। প্রতিদিন যদি সেই অঙ্গীকার নিয়ে সন্দেহ তৈরি করা হয়, তাহলে জোটের মূল শক্তিই ক্ষয়ে যায়।’

হরমুজ প্রণালী নিয়ে তিনি বলেন, বলপ্রয়োগ করে এটি চালু করতে গেলে নৌবাহিনী ইরানের হামলার ঝুঁকিতে পড়বে।

তাই যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে সমন্বয় করেই প্রণালীটি নিরাপদ করা সম্ভব। সূত্র: দ্য গার্ডিয়ান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়