শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৩:১৭ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান ইস্যুতে ট্রাম্প-সৌদি যুবরাজের ফোনালাপ, কি কথা হলো?

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের যু্বরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বুধবার (১ এপ্রিল) তাদের ফোনালাপের বিষয়টি এক প্রতিবেদনে জানায় মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। খবর আনাদোলুর।

সংশ্লিষ্ট সূত্র এক্সিওসকে বলেছেন ট্রাম্প সৌদির ক্রাউন প্রিন্সকে ‘সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা’ নিয়ে অবহিত করেছেন।

এ ব্যাপারে জানতে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তাসংস্থা আনাদোলু। কিন্তু তারা কোনো মন্ত্যব্য করেনি।

আনাদোলু বলেছে, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। তারা কিছু প্রস্তাব দিয়েছে। যারমধ্যে তেহরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম রয়েছে। 

এর পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করেছে মার্কিনিরা। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা প্রত্যাখ্যান করেছে। 

তেহরান বলেছে, মার্কিনিদের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হয়েছে। কিন্তু এটি শুধুমাত্র ছোট বার্তা আদান-প্রদানেই সীমাবদ্ধ আছে।

যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধ বন্ধে যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোকে দেশটি ‘বাড়াবাড়ি এবং অবাস্তবসম্মত’ হিসেবে অভিহিত করেছে বলে জানিয়েছে আনাদোলু।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়