শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০১:০২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থল আগ্রাসনের জবাবে হিজবুল্লাহর পাল্টা রকেট-ড্রোন হামলা

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল আগ্রাসন মোকাবিলায় পাল্টা প্রতিরোধ জোরদার করেছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার সকাল থেকেই ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডের গভীরে এবং সীমান্ত এলাকায় ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। বিশেষ করে হাইফার নিকটবর্তী কিরিয়াত আতা অঞ্চলে ইসরায়েলি সামরিক অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের রকেট বর্ষণ করা হয়। 

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালানোর পাশাপাশি ড্রোন স্বার্ম ব্যবহার করে ইভেন মেনাখেম বসতিতেও আঘাত হেনেছে। এর আগে ওই এলাকাটি সামরিক কাজে ব্যবহারের অভিযোগে স্থানীয়দের সরে যাওয়ার সতর্কতা দিয়েছিল তারা।

গত বুধবার থেকে শুরু হওয়া এই অভিযানে হিজবুল্লাহ প্রায় ৬০টি সফল অপারেশন পরিচালনা করার দাবি করেছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলি মেরকাভা ট্যাংক ধ্বংস, সামরিক বিমানে সারফেস-টু-এয়ার মিসাইল নিক্ষেপ এবং গাজার নিকটবর্তী আশদোদ শহর পর্যন্ত ট্যাকটিক্যাল মিসাইল হামলা, যা পুরো অঞ্চলে সতর্ক সাইরেন বাজিয়ে দেয়। বৃহস্পতিবার ভোররাত থেকেই মালকিয়া, মেতুলা এবং আইনাতা এলাকায় ইসরায়েলি সেনাসমাবেশ লক্ষ্য করে দফায় দফায় রকেট ছোঁড়া হয়। বিশেষ করে জেনায়জেল এবং ঘদামতা উচ্চভূমিতে ইসরায়েলি সাঁজোয়া যানের ওপর হিজবুল্লাহর গোলন্দাজ বাহিনী সরাসরি হামলা চালিয়েছে বলে সংবাদ সংস্থা আল মায়াদিন জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এই রক্তক্ষয়ী সংঘর্ষে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। 

সূত্র: আল মায়াদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়