শিরোনাম
◈ স্প্যানিশ ঝড় সামলে বিশ্বকাপে রূপকথার সূচনা কেপ ভার্দের ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৪

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। দেশটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি প্রাথমিকভাবে ৭ দশমিক ৮ মাত্রার হিসেবে রেকর্ড করা হয়। দেশটির স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের কেন্দ্রস্থল মালুক্কা সাগরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

হাওয়াইভিত্তিক সুনামি সতর্কতা ব্যবস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলীয় এলাকায় সুনামির ঢেউ আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময়ে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। 

ভূমিকম্পের ফলে দেশটিতে ভবন ধসের ঘটনা ঘটেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভবনের ধ্বংসাবশেষ পড়ে ৭০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। দেশটির উদ্ধার কর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়