শিরোনাম
◈ ইন্টারপোলের রেড নোটিশ থাকা সত্ত্বেও ‘স্বাধীন’ পলাতকরা ◈ উরুগুয়ের সঙ্গে ড্র করে বিশ্বমঞ্চে আবারও চমক সৌদি আরবের ◈ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, নেতানিয়াহুর জন্য নতুন সংকট ◈ বেনজীরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব, তবে শর্ত আছে: শিশির মনির ◈ ‘দেখা করার কথা বলে’ শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু ◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে 

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৬:১৬ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মন্দিরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৮ জন নিহত

ভারতে মন্দিরে পূজা দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১২ জন। মঙ্গলবার বিহারের নালন্দায় শীতলা মন্দিরে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম জানিয়েছে, প্রতি মঙ্গলবার কয়েকশো হিন্দু নালন্দার শীতলা মন্দিরে পূজা দিতে যান। আজ মন্দিরে খুবই ভিড় হয়েছিল। লাইনে দাঁড়িয়ে থাকা পূজা প্রত্যাশীদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি পড়ে যায়। এরপরই পদপিষ্টের ঘটনা ঘটে।  

এদিকে পদপিষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধরী। দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।

এছাড়া বিহার সরকারের পক্ষে নিহতদের পরিবারের জন্য মোট ৬ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে ৪ লাখ টাকা এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়