শিরোনাম
◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ০৭:১২ সকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ে মুসল্লিদের বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। নামাজ পড়তে গেলে তাদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরায়েল। খবর আনাদোলু এজেন্সির।

ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মসজিদে প্রবেশে বাধার মুখে পড়ে অনেক মুসল্লি আশপাশের সড়কেই ঈদের নামাজ আদায় করেন। এ সময় ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাছাকাছি স্থানে জড়ো হয়ে নামাজ আদায়ের আহ্বান জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেরুসালেমের পুরান শহরের বিভিন্ন এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়। একাধিক স্থানে টিয়ার গ্যাস ব্যবহার করে মানুষকে ছত্রভঙ্গ করা হয়েছে এবং অন্তত একজনকে আটক করা হয়েছে।

এদিকে, টানা প্রায় ২১ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রয়েছে বলে জানা যায়। ঈদের দিনও মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হয়নি।

জেরুসালেমের বিভিন্ন চেকপয়েন্ট বন্ধ থাকায় অনেক ফিলিস্তিনি মসজিদে যেতে পারেননি। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনাকে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়