শিরোনাম
◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৫:৫৮ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না জার্মানি

ইরানের বিরুদ্ধে কোনও ধরনের সরাসরি সামরিক অভিযানে জার্মানি অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। সোমবার সকালে পাবলিক রেডিও ডয়চল্যান্ডফাস্ক-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফেডারেল সরকারের এই সংঘাতের অংশ হওয়ার কোনও ইচ্ছা নেই। তা ছাড়া আমাদের প্রয়োজনীয় সামরিক সক্ষমতাও নেই।

সরাসরি যুদ্ধে অংশ না নিলেও জর্ডান ও ইরাকের বহুজাতিক সামরিক ঘাঁটিতে মোতায়েন থাকা জার্মান সেনাদের ওপর হামলা হলে তারা আত্মরক্ষা করবে বলে জানান ওয়াদেফুল। তিনি বলেন, আমাদের বুন্দেসওয়েয়ার (জার্মান সশস্ত্র বাহিনী) সেনারা আক্রান্ত হলে তারা নিজেদের রক্ষা করবে, এমন সম্ভাবনা রয়েছে।

জার্মান সশস্ত্র বাহিনীর তথ্যমতে, ওই অঞ্চলে উত্তেজনা বাড়ার পর যেসব ঘাঁটিতে জার্মান সেনারা অবস্থান করছেন, সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। গত সপ্তাহান্তে উত্তর ইরাকের ইরবিল এবং জর্ডানের আল-আজরাক সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়।

জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, এসব হামলায় দায়িত্বরত কোনও জার্মান সেনা সদস্য আহত হননি এবং তারা বর্তমানে নিরাপদে রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়