শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৩ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজস্থানের যোধপুরে একই দিনে বিয়ে, আগের রাতে রহস্যজনকভাবে দুই বোনের মৃত্যু

একই দিনে দুই বোনের বিয়ে। বাড়িজুড়ে আনন্দ, প্রস্তুতি, অতিথিদের ভিড়। কিন্তু বিয়ের আগের রাতেই সেই আনন্দ ঘরে নেমে আসে শোকের ছায়া। রাজস্থানের যোধপুরের মানাই গ্রামে আত্মহত্যা করেছেন দুই বোন।

নিহতরা হলেন ২৫ বছর বয়সী শোভা, ২৩ বছর বয়সী বিমলা। শনিবার তাঁদের বিয়ের কথা ছিল। শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে বিয়ের উৎসব, আয়োজন চলছিল। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁরা।

পরিবারের সদস্যরা দ্রুত তাঁদের যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দুই বোনকে মৃত ঘোষণা করেন।

যোধপুর পশ্চিম অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রোশন মীনা জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত প্রায় ১২টার দিকে দুই কনে ঘুমাতে যান। ভোর প্রায় চারটার দিকে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মরদেহ বাড়িতে আনার পর সৎকারের প্রস্তুতি শুরু হয়। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেষকৃত্যের প্রক্রিয়া থামিয়ে দেয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে তাঁদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়