শিরোনাম
◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৯ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াদ-দোহা রুটে ৩০০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন, ২ ঘণ্টায় পাড়ি দেওয়া যাবে ৭৮৫ কিমি

সৌদি আরব ও কাতার তাদের রাজধানী রিয়াদ ও দোহার মধ্যে দ্রুতগতির বুলেট ট্রেন চালু করতে বড় প্রকল্প অনুমোদন করেছে। সৌদি মন্ত্রিসভা এই উচ্চগতির বৈদ্যুতিক রেল প্রকল্পের চুক্তি অনুমোদন করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সৌদি পরিবহন মন্ত্রী সালেহ আল-জাসসার ও কাতারের পরিবহন মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ আল থানি চুক্তিতে স্বাক্ষর করেন।

৭৮৫ কিমি দীর্ঘ এই রেললাইন রিয়াদ ও দোহাকে সংযুক্ত করবে। পথে আল-হোফুফ ও দাম্মামের মতো গুরুত্বপূর্ণ স্টেশন এবং দুই দেশের প্রধান বিমানবন্দরও যুক্ত থাকবে।

বুলেট ট্রেন ঘণ্টায় ৩০০ কিমি বেগে চলার কারণে যাত্রা সময় দুই ঘণ্টায় কমে যাবে। প্রকল্পটি দুই দেশের জিডিপিতে প্রায় ১১,৫০০ কোটি রিয়াল অর্থ যোগ করবে।

এ রেল প্রকল্প সরাসরি ও পরোক্ষভাবে ৩০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। নির্মাণের কাজ শেষ হতে ছয় বছর লাগবে এবং এটি পরিবেশবান্ধব ও টেকসই হবে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়