শিরোনাম
◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে  

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

৩০০ কর্মীকে ছাঁটাই করলো ওয়াশিংটন পোস্ট

আন্তর্জা‌তিক ডেস্ক : একধাক্কায় এক তৃতীয়াংশ সাংবাদিক, কর্মীদের ছাঁটাই করল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী সংবাদসংস্থা দ্য ওয়াশিংটন পোস্ট। চাকরি হারিয়েছেন শশী থারুরের ছেলে ঈশান থারুরও। ঈশান-সহ মোট ৩০০ কর্মীকে একসঙ্গে ছাঁটাই করল নামী সংবাদসংস্থা ওয়াশিংটন পোস্ট। এঁদের মধ্যে অনেকেই যুদ্ধ পরিস্থিতিতে রিপোর্টিং করছেন, কেউ বা নিযুক্ত ছিলেন বিশ্বের বড় বড় রাজধানীতে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কংগ্রেস সাংসদ শশী থারুরের ছেলে ঈশান থারুর চাকরি থেকে ছাঁটাইয়ের খবরটি নিজেই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। নিউজরুমের একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে কালো বোর্ডে লেখা, 'অন্ধকারে গণতন্ত্রের মৃত্যু!' এই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'খারাপ দিন'। ছেলের পোস্টটি শেয়ার করেছেন খোদ শশী থারুর। 

জানা গেছে, গত বুধবার ৩০০ সাংবাদিক ও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে ওয়াশিংটন পোস্ট। আর্থিক চাপের কারণেই এহেন পদক্ষেপ করা হয়েছে বিভিন্ন সংবাদসংস্থা দাবি করেছে। ওয়াশিংটন পোস্টে ৮০০ জন কর্মী ও সাংবাদিক কাজ করতেন। এঁদের মধ্যে ঈশান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সিনিয়র কলামিস্ট হিসেবে কর্মরত ছিলেন। 

ঈশান আরও জানিয়েছেন, এই সংবাদমাধ্যমের সঙ্গে ১২ বছর তিনি যুক্ত ছিলেন। সহকর্মীদের বিদায় জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'মর্মাহত'। পাঠকদের তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন। 

সূত্রের খবর, শুধু কর্মী ছাঁটাই নয়। ওয়াশিংটন পোস্টে ক্রীড়া বিভাগ বন্ধের ঘোষণা করেছে। পাশাপাশি একাধিক বিদেশি ব্যুরো গুটিয়ে নিয়েছে। বই বিষয়ক কভারেজও স্থগিত করার ঘোষণা করেছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, সাম্প্রতিককালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন দ্য ওয়াশিংটন পোস্টের পাঠকের সংখ্যা হু হু করে কমে গিয়েছিল। যার জেরে দীর্ঘদিনের এই সংবাদসংস্থা আর্থিক চাপের মুখেও পড়ে। 

আরও জানা গেছে, বুধবার সকালে ওয়াশিংটন পোস্ট সমস্ত কর্মীদের ইমেল মারফত বাড়িতে থাকার কথা জানায়। 

খানিকক্ষণ পর আরেকটি ইমেল মারফত জানানো হয়, ৩০০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। সেই কর্মীদের তালিকাও প্রকাশ করা হয়। যদিও এখনও পর্যন্ত কর্মী ছাঁটাই নিয়ে ওয়াশিংটন পোস্ট কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়