শিরোনাম
◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এপস্টেইন ফাইলসে অনিল আম্বানির নাম: ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল

ভারতের ধনকুবের অনিল আম্বানি এবং কুখ্যাত দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের মধ্যকার সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। 

সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং এপস্টেইনের মধ্যে হওয়া একটি গোপন অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে, জেফরি এপস্টেইন ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানিকে তার পছন্দমতো ‘লম্বা ও স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ এনে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

ফাঁস হওয়া এই অডিওতে বারাক ও এপস্টেইকে অনিল আম্বানির ব্যক্তিগত পছন্দ এবং তার জীবনধারা নিয়ে আলোচনা করতে শোনা যায়। বারাক কথোপকথনের এক পর্যায়ে উল্লেখ করেন যে অনিল আম্বানি এপস্টেইনের কাছে নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্যের নারী চেয়েছিলেন। 

এই তথ্য সামনে আসার পর করপোরেট এবং রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মূলত উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বৈশ্বিক ধনকুবেরদের ওপর প্রভাব বিস্তার করতে এপস্টাইন কীভাবে এই ধরনের অনৈতিক প্রলোভন ও নেটওয়ার্ক ব্যবহার করতেন, এই ঘটনাটি তারই একটি বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ধরনের আলোচনার মাধ্যমে এপস্টেইন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল বা নিয়ন্ত্রণের চেষ্টা করতেন কি না, তা নিয়ে নতুন করে তদন্ত শুরু হতে পারে। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে অনিল আম্বানি বা তার কোনো প্রতিনিধির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। 

তবে ‘এপস্টেইন ফাইলস’ থেকে একের পর এক বের হয়ে আসা এসব তথ্য আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী ব্যক্তিদের ভাবমূর্তিকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিচ্ছে।

সূত্র: ব্লুমবার্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়