শিরোনাম
◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবরোধ ভাঙতে ১০০ দেশের হাজারো প্রতিনিধি নিয়ে গাজা অভিমুখে ‘ইতিহাসের বৃহত্তম’ নৌবহর

গত বছর গাজায় পৌঁছনোর চেষ্টা করা ফিলিস্তিনপন্থী কর্মীদের একটি নৌবহর আগামী মাসে আবারও অবরুদ্ধ এই ভূখণ্ডের উদ্দেশে যাত্রা করবে বলে শুক্রবার এএফপিকে জানিয়েছেন সংগঠনের এক সদস্য।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ২৯ মার্চ নির্ধারিত নতুন এই মিশনটি হবে ‘ফিলিস্তিনের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সমন্বিত মানবিক উদ্যোগ’, যেখানে ‘১০০টিরও বেশি দেশ থেকে হাজার হাজার মানুষ’ অংশ নেবেন।

ব্রাজিলীয় কর্মী থিয়াগো আভিলা বলেন, ‘আমরা বার্সেলোনা, তিউনিস, ইতালি এবং আরো কয়েকটি বন্দর থেকে যাত্রা করব, যেগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি।’

সংগঠনটি জানায়, একই দিনে গাজার উদ্দেশে একটি স্থলপথের বহরও যাত্রা শুরু করবে, তবে সেটি কোথা থেকে রওনা দেবে—তা স্পষ্ট করা হয়নি।

গত অক্টোবরে এসব কর্মী সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দিয়ে গাজায় আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করেছিলেন। তবে ইসরায়েল তাদের পথরোধ করে, আটক করে এবং পরে বহিষ্কার করে।

ইসরায়েল গাজার সীমান্ত নিয়ন্ত্রণ করে এবং সেখানে প্রবেশকারী সব ধরনের ত্রাণ কঠোরভাবে যাচাই করে।

কর্মীরা তাদের এই উদ্যোগকে ‘গাজায় গণহত্যা, অবরোধ, ব্যাপক অনাহার এবং বেসামরিক জীবনের ধ্বংসের বিরুদ্ধে একটি অহিংস প্রতিক্রিয়া’ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়