শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে উটের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পাসপোর্ট প্রকল্প

দেশীয় ও আন্তর্জাতিক বাজারে উট খাতের বিশ্বাসযোগ্যতা বাড়াতে চালু করা হয়েছে ‘উট পাসপোর্ট প্রকল্প’। বুধবার এ তথ্য জানানো হয়েছে।

সউদী আরবে উট খাতকে আধুনিক ব্যবস্থাপনার আওতায় আনতে উটের সুনির্দিষ্ট পরিচয় নিবন্ধন করা হবে।

সউদী আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় উপমন্ত্রী মনসুর বিন হিলাল আল-মুশাইতি আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা বলছেন, এটি দেশটির ঐতিহ্যবাহী উট খাতকে ডিজিটাল ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনতে বড় পদক্ষেপ।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মালিকানা তথ্য সংরক্ষণ এবং সেবাদান প্রক্রিয়া আরও দক্ষ করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে সৌদি উটের মান ও স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে আস্থা বাড়বে।

প্রকল্পের আওতায় প্রতিটি উটের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হবে। এর মধ্যে থাকবে— মালিকানা, জাত (ব্রিড), স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এবং নিয়ন্ত্রক তথ্যভান্ডারের সঙ্গে সংযোগ। ফলে উট পাসপোর্ট একটি আনুষ্ঠানিক স্বীকৃত নথি হিসেবে ব্যবহৃত হবে, যা প্রশাসনিক ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই রেফারেন্স হিসেবে কাজ করবে।

পাসপোর্টে থাকবে পূর্ণাঙ্গ পরিচয়পত্র। এতে উল্লেখ থাকবে মাইক্রোচিপ নম্বর, পাসপোর্ট নম্বর, উটের নাম, জন্মতারিখ, জাত, লিঙ্গ, রং, জন্মস্থান, পাসপোর্ট ইস্যুর তারিখ ও স্থান। সঠিক শনাক্তকরণের জন্য উটের দুই পাশের ছবিও সংযুক্ত করা হবে।

এছাড়া প্রতিটি পাসপোর্টে নির্ধারিত টিকাদান সূচি সংযুক্ত থাকবে। সেখানে পশুচিকিৎসকের নাম, স্বাক্ষর, সিল এবং সব ভেটেরিনারি টিকাদানের তথ্য স্পষ্টভাবে নথিভুক্ত করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই পাসপোর্ট ব্যবস্থা উটের কেনাবেচা, পরিবহন ও সংশ্লিষ্ট সরকারি নথিপত্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উট বাণিজ্যে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ আরও জোরদার হবে।

মন্ত্রণালয়ের প্রকাশিত জুন ২০২৫ সালের শুমারি অনুযায়ী, সৌদি আরবে বর্তমানে উটের সংখ্যা ২২ লাখ ৩৫ হাজার ২৯৭টি— যা দেশটির অর্থনীতি ও ঐতিহ্যে উট খাতের গুরুত্বকেই তুলে ধরে। সূত্র: আনাদোলু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়