শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৫৬ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান এবার উন্মোচন করল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি!

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)।

ইরানি সংবাদ সংস্থা ফার্স-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে সিজিটিএন।

প্রতিবেদনে বলা হয়, ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদোলরহিম মৌসাভি এবং আইআরজিসির অ্যারোস্পেস শাখার কমান্ডার সাইয়েদ মাজিদ মৌসাভির পরিদর্শনের সময় ঘাঁটিটি উন্মোচন করা হয়।
 
তাদের এই সফরের সময় আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর সক্ষমতা ও কার্যকর প্রস্তুতি মূল্যায়ন করা হয়। পাশাপাশি কৌশলগত ইউনিটটির অগ্রগতি ও প্রস্তুতির বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের অবহিত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
  
ঘাঁটিতে বক্তব্য দেয়ার সময় আবদোলরহিম মৌসাভি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নত করার মাধ্যমে ইরান তার প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করেছে।
 
তিনি বলেন, শত্রুদের যেকোনো পদক্ষেপের জন্য আমরা প্রস্তুত। এছাড়া গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর আমরা আমাদের সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থানে রূপান্তর করেছি। এই নীতিতে দ্রুত ও বৃহৎ পরিসরের অভিযান, অসম যুদ্ধকৌশল এবং বিধ্বংসী সামরিক কৌশল প্রয়োগের ওপর জোর দেয়া হয়েছে।

এর আগে গেল রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র বরাতে জানানো হয়, মৌসাভি সতর্ক করে বলেছেন যে, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল পদক্ষেপ একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা করবে।
  
তিনি বলেন, ‘সামান্যতম ভুল ইরানকে পূর্ণ স্বাধীনতা দেবে পদক্ষেপ নেয়ার জন্য। তখন কোনো আমেরিকান নিরাপদ থাকবে না এবং এই অঞ্চলের আগুন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরও গ্রাস করবে।’ সূত্র: সিজিটিএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়